× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জ্বালানি তেলের প্রধান ডিপোগুলোয় সেনা মোতায়েনের নির্দেশ

ডেস্ক রিপোর্ট।

১০ মার্চ ২০২৬, ০৪:১৬ এএম

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ-সংঘাত কেন্দ্র করে জ্বালানি তেলের সহজলভ্যতা নিয়ে সংকট তৈরি হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে এবার জ্বালানি তেল সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিতে প্রধান তেলের ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (৯ মার্চ) এক বার্তায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, জ্বালানি তেল বিপণনে সাম্প্রতিক পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন ডিপো থেকে ডিলারদের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী অনেক ক্ষেত্রে তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

এর ফলে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে পতেঙ্গা-এ অবস্থিত প্রধান স্থাপনা, দৌলতপুর, বাঘাবাড়ি, গোদনাইল, ফতুল্লা, পার্বতীপুর এবং বরিশাল-এর ডিপোগুলো।

মন্ত্রণালয় জানায়, দেশের জ্বালানি তেলের এসব ডিপো গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে চিহ্নিত। তাই জরুরি ভিত্তিতে এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

এ পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর উল্লিখিত ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.