× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, তালিকায় ১৩৩ অধ্যদেশ

ডেস্ক রিপোর্ট।

১১ মার্চ ২০২৬, ১০:৪৭ এএম

ছবি: সংগৃহীত।

আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথম দিনেই সংসদে উপস্থাপন করা হবে ১৩৩টি অধ্যাদেশ।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম সংসদীয় কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দীর্ঘ দুই যুগ পর শক্তিশালী বিরোধী দল পেয়েছে জাতীয় সংসদ। যাদের সরব উপস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ ছড়াতে পারে।

এদিকে, রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কাল সংসদে ভাষণ দেবেন। তবে, তাকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।

বৃহস্পতিবার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.