× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রামে এলো আরেক ট্যাংকার

ডেস্ক রিপোর্ট।

১১ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম

ছবি: সংগৃহীত।

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘লিয়ান হুয়ান হু’ নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের জলসীমায় এসে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে যে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল, তার মধ্যে এটি গত ১১ দিনের মধ্যে দ্বিতীয় ডিজেলবাহী জাহাজ।

জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) বিকালে ট্যাংকারটি বন্দরে পৌঁছানোর পর ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকেই জ্বালানি খালাস প্রক্রিয়া শুরু করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে আরও তিনটি ডিজেলবাহী ট্যাংকার পর্যায়ক্রমে চট্টগ্রাম বন্দরে ভেড়ার কথা রয়েছে। এর মধ্যে ৩০ হাজার ৪৮৪ টন ডিজেল নিয়ে ‘এসপিটি থেমিস’ আগামী ১২ মার্চ পৌঁছাবে। এছাড়া ১৩ মার্চ ‘র‍্যাফেলস সামুরাই’ এবং ১৫ মার্চ ‘চাং হাং হং তু’ নামের আরও দুটি ট্যাংকার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রতিটিতে প্রায় ৩০ হাজার মেট্রিক টন করে ডিজেল রয়েছে। এভাবে এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা পাঁচটি ট্যাংকার মিলিয়ে দেশে মোট ১ লাখ ৪৪ হাজার ২০৫ টন পরিশোধিত ডিজেল যুক্ত হবে।

বিপিসির বাণিজ্যিক ও অপারেশন বিভাগের কর্মকর্তা মাসুদ পারভেজ গণমাধ্যমকে জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সোমবার প্রথম জাহাজ আসার সঙ্গে সঙ্গে দ্রুত জ্বালানি খালাসের ব্যবস্থা করা হয়েছিল। মঙ্গলবারের দ্বিতীয় জাহাজটির খালাস প্রক্রিয়াও সচল রয়েছে এবং পরবর্তী জাহাজগুলো সময়মতো পৌঁছালে দেশের জ্বালানি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার সিঙ্গাপুর থেকেই ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে ‘শিউ চি’ নামের আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছিল। এর একদিন পরই আরও ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এলো ট্যাংকার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.