× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাজ্য-দক্ষিণ কোরিয়া থেকে তিন কার্গো এলএনজি আনছে সরকার

ডেস্ক রিপোর্ট।

১২ মার্চ ২০২৬, ১০:০৩ এএম

ছবি: সংগৃহীত।

তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করার অনুমোদন দিয়েছে সরকার। এটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৬৫৪ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ২৮০ টাকা।

গতকাল বুধবার (১১ মার্চ) এক বৈঠকে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ অনুমোদন দেন।

যুক্তরাজ্যের মের্সাস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ২০২৬ সালের ৫-৬ এপ্রিল সময়ের  জন্য এক কার্গো এলএনজি আনা হবে।

এর ব্যয় ধরা হয়েছে ৯০৭ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৩০৪ টাকা। প্রতি এমএমবিটিইউ দাম ২১.৫৮ মার্কিন ডলার।

দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ৯-১০ এপ্রিল এবং ১২-১৩ এপ্রিল সময়ের জন্য আরও দুই কার্গো এলএনজি আনা হবে। প্রতিটি কার্গোর ব্যয় ধরা হয়েছে ৮৭৩ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ৪৮৮ টাকা।

প্রতি এমএমবিটিইউ দাম ২০.৭৬ মার্কিন ডলার। এ ছাড়া একই সভায় পাম তেল ও রাইস ব্রাণ তেল আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.