× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটবে: শামা ওবায়েদ

ডেস্ক রিপোর্ট।

১৬ মার্চ ২০২৬, ১৪:১৮ পিএম

ছবি: সংগৃহীত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিতে কোন দল মত দেখা হবে না। খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসন আমলে যেভাবে দেশকে খাদ্যশস্যে পরিপূর্ণ করেছিলেন,  প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আমরা বাংলাদেশকে আবার খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ করবো।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০ টায় ফরিদপুরের মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক স্কুল মাঠে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে পেরেছি। আমরা যে কথা জনগণকে দেই সে কথা রাখার চেষ্টা করি। দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় যারা আমাদেরকে ভোট দিয়েছেন তারাও যেমন সুবিধা পাবেন, যারা আমাদেরকে ভোট দেননি তারাও সমান সুবিধা পাবেন।

তিনি বলেন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা স্বচ্ছ বাংলাদেশ চাই। বিরোধীপক্ষের কেউ কেউ ফ্যামিলি কার্ড নিয়ে নির্বাচনের আগে বিভিন্ন মন্তব্য করেছেন। আমরা দায়িত্ব গ্রহণের পরপরই সেই কার্ড মানুষের হাতে পৌঁছে দিয়ে প্রমাণ করতে পেরেছি, আমরা কথা রাখতে জানি। আমরা ইতোমধ্যে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মরত যাযক ও পুরোহিতদের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছি।

 এ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল , ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম,ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ইসা, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহের, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সাদরুল আলম, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা প্রমুখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক স্কুল মাঠে সকাল সাড়ে দশটার দিকে  উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.