× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালবৈশাখীর সাথে ধেয়ে আসছে শিলাবৃষ্টি, কোন অঞ্চলে কবে ঝড়

ডেস্ক রিপোর্ট।

২৬ মার্চ ২০২৬, ২০:১৫ পিএম

ছবি: সংগৃহীত।

চৈত্র মাসের শুরুতেই প্রকৃতিতে রুদ্ররূপ! দেশের বিভিন্ন এলাকায় এরই মধ্যে কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) জানানো হয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির তীব্র সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিমবঙ্গ ও বঙ্গোপসাগর এলাকার লঘুচাপের প্রভাবেই আবহাওয়ার এই ওলটপালট।

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টা (শুক্রবার): খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের বাকি অংশে আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

দ্বিতীয় দিন (২৭ মার্চ): রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

তৃতীয় দিন (২৮ মার্চ): এই দিন থেকে বৃষ্টির দাপট বাড়বে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা আছে। অনেক এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

চতুর্থ দিন (২৯ মার্চ): বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

পঞ্চম দিন (৩০ মার্চ): সপ্তাহের শেষ দিকেও চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির দাপট দেখা যাবে। তবে এর পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা আবারও বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।

আকস্মিক এই ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.