× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যে বক্তব্যে অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে মিজানুর রহমান আজহারিকে

ডেস্ক রিপোর্ট।

০১ এপ্রিল ২০২৬, ১৩:০৩ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আজহারি তার লিগ্যাসি অব ফেইথ নামক সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন।

প্রতিবেদনে আরও বলা বলা হয়, মিজানুর রহমান আজহারী তার বক্তব্যে হিটলারকে ইহুদিদের জন্য ঐশ্বরিক শাস্তি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ইহুদিদের নিয়ে একাধিক বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

তিনি আরও দাবি করেন, এইডস সহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিরাই দায়ী এবং তারাই এই রোগটি আবিষ্কার করেছে।

জানা গেছে, মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয় এবং বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন।

এদিকে, অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার সকালে জানিয়েছেন, আজহারির সফর নিয়ে আগেই উদ্বেগ জানানো হয়েছিল। বিভিন্ন সংগঠন, বিশেষ করে বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ বিষয়টি নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করেছিল বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সোমবার ব্রিসবেনে তার বক্তৃতা সফর শুরু হয়। পরবর্তীতে ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় তার কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ঘটনাটি ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.