× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ডেস্ক রিপোর্ট।

০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ এএম

ছবি: সংগৃহীত।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিন দিনের শুভেচ্ছা সফরে আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের সময় তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, আস্থা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বৈঠকগুলোতে ভিসা সহজীকরণ, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, অভিন্ন নদীর পানিবণ্টন এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

মূলত ১১ ও ১২ এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগদানের আগে এই সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী। দিল্লি সফরে তাঁর সঙ্গে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সফরের অংশ হিসেবে ৭ এপ্রিল সন্ধ্যায় অজিত দোভালের সঙ্গে এবং ৮ এপ্রিল এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি ভারত সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি সফর শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই উড়োজাহাজে করে মরিশাসে যাবেন। ৯ এপ্রিল সকাল আটটায় ফ্লাইটটি দিল্লি থেকে পোর্ট লুইসের উদ্দেশে যাত্রা করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.