× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংসদে ৭ আইন পাস, উত্থাপন ৪

ডেস্ক রিপোর্ট।

০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ এএম

ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনের বৈঠক হয়েছে আজ। সোমবার (০৬ এপ্রিল) বিকেল ৩টা ৩১ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। আজকের অধিবেশন ৭টি আইন পাস হয়েছে আর শুধু মাত্র উত্থাপন হয়েছে ৪টি।

পাশ হওয়া ৭টি আইন

১. গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিল পাস। 

২. নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল-২০২৬ পাস।

৩. ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬ পাস।

৪. নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল ২০২৬ পাস।

৫. নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল ২০২৬ পাস।

৬. জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল ২০২৬ পাস।

৭. বাংলাদেশ ল অফিসার্স আমেন্ডমেন্ট বিল ২০২৬ পাস।

শুধু মাত্র উত্থাপন হওয়া ৪ বিল

১. জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল আকারে উত্থাপন হয়েছে। (পরবর্তী ২ দিন এ বিষয়ে সংসদে আলোচনা হবে)।

২. সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল ২০২৬ উত্থাপন হয়েছে। (বিশেষ কমিটির নোট অব ডিসেন্ট থাকায় আজ শুধুমাত্র উত্থাপন করা হয়েছে, পরবর্তী আলোচনা হবে)।

৩. ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষার উদ্দেশ্য আনীত বিল সংসদে উত্থাপন, যাচাই বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।

৪. সুপ্রীম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল ২০২৬ উত্থাপন হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.