× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাড়লো মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

ডেস্ক রিপোর্ট।

১৫ এপ্রিল ২০২৬, ১০:০১ এএম

ছবি: সংগৃহীত।

মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে এই সময়। বুধবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআরের ই-ভ্যাট ইউনিট। 

এতে বলা হয়, পহেলা বৈশাখে সরকারি ছুটি থাকায় এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে উদ্ভূত সমস্যা নিরসন করতে জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড মার্চ ২০২৬ মাসের ই-ভ্যাট রিটার্ন অনলাইন দাখিলের সময়সীমা বাড়িয়েছে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪-এর উপ-ধারা (১ক)-এর ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন নির্ধারিত সময়সীমা অনুযায়ী করদাতারা আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইন রিটার্ন দাখিল করতে পারবেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.