× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল: প্রতিমন্ত্রী ইশরাক

ডেস্ক রিপোর্ট।

১৮ এপ্রিল ২০২৬, ২০:৩৪ পিএম

ছবি: সংগৃহীত।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিগত ১৭ বছরের রাজনৈতিক চাটুকারিতা ও ব্যক্তিগত স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। ইতিহাসকে বিকৃত করে এক ব্যক্তির সম্পত্তিতে রূপান্তর করা হয়েছিল।

শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ আয়োজিত বাংলা নতুন বছর উপলক্ষে আয়োজিত আলোচনা, কবিতা ও ছড়াপাঠ অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আওয়ামী সরকার ছিল ফ্যাসিবাদী ও মাফিয়াতন্ত্রের সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অতীতে বই প্রকাশের ক্ষেত্রে যে অনিয়ম বা নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেয়ার বিষয়টি ছিল, তা ভবিষ্যতে পরিবর্তন করা হবে বলেও জানান তিনি। আগামীতে সৃজনশীল এবং "সত্য ইতিহাস" নিয়ে বই প্রকাশের প্রতিশ্রুতিও দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

নিজেকে মাঠের রাজনীতি থেকে উঠে আসা একজন কর্মী হিসেবে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি সততার সাথে পালন করবেন। অন্যায়, অবিচার, দুর্নীতি, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার ও করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.