× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২০ দিনে জ্বালানি তেল নিয়ে এলো ১২টি মাস্টার ট্যাংকার

ডেস্ক রিপোর্ট।

২০ এপ্রিল ২০২৬, ১৩:৩১ পিএম

ছবি: সংগৃহীত।

চলতি এপ্রিল মাসের প্রথম ২০ দিনে ডিজেল, অকটেন, জেট ফুয়েল ও ফার্নেস জ্বালানি তেল নিয়ে দেশে এসেছে ১২টি মাস্টার ট্যাংকার। এর ফলে মজুত কিছুটা বেড়েছে। তবে মজুত বাড়লেও ফিলিং স্টেশনগুলোতে কমেনি ভিড়। 

এদিকে বিপিসির কর্মকর্তারা বলছেন, রবিবার থেকে অনেক ফিলিং স্টেশনে ডিজেল, অকটেন ও পেট্রলের সরবরাহ বাড়ানো হয়েছে। কয়েক দিনের মধ্যে চাপ কিছুটা কমতে পারে। 

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন -বিপিসি জানায়, ইরান যুদ্ধ শুরুর পর জ্বালানি সরবরাহে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি কাটেনি। তবে পরিস্থিতি সামাল দিতে ধারাবাহিকভাবে জ্বালানি তেলবাহী ট্যাংকার আসছে দেশে। এপ্রিল মাসের প্রথম ২০ দিনে ডিজেল, অকটেন, জেট ফুয়েল ও ফার্নেস নিয়ে এসেছে ১২টি জাহাজ। এতে মজুত বেড়েছে। 

চলতি মাসে ৮টি মাস্টার ট্যাংকারে এসেছে ২ লাখ ৭৪ হাজার টন ডিজেল। দুটিতে অকটেন এসেছে ৫৩ হাজার টন। একটি করে ট্যাংকারে এসেছে ১২ হাজার টন জেট ফুয়েল এবং ২৫ হাজার টন ফার্নেস তেল। এর বাইরে ভারত থেকে পাইপলাইনে এসেছে আরও ১২ হাজার টন ডিজেল। ফলে রবিবার থেকে সরবরাহ বাড়োনোর কারণে কয়েক দিনের মধ্যে চাপ কিছুটা কমতে পারে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম ইআরএল পরিদর্শনকালে বলেছেন,  নিয়মিত তেল আসছে। এপ্রিলে সংকট নেই। অকটেনের মজুত ইতোমধ্যে মাসিক চাহিদার চেয়ে বেশি হয়েছে। এখন মে ও জুনের সরবরাহ নিশ্চিত করতে আগাম পরিকল্পনা নেওয়া হচ্ছে।

দেশে এখন ডিজেল ও অকটেনের মজুত আছে প্রায় একমাসের । পেট্রলের মজুত আছে ১৫দিনের। কেরোসিন ও মেরিন ফুয়েলের মজুত যথাক্রমে প্রায় ৩৬ ও ৩২ দিনের। ধীরে ধীরে এর চাহিদা কিছুটা কমছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ফার্নেস তেলের মজুত রয়েছে ৬৭ হাজার ৩৭৮ টন, যা দিয়ে প্রায় এক মাস চলবে। 

ওদিকে জেট ফুয়েলের চাহিদা বেড়েছে। বর্তমানে মজুত রয়েছে ২৩ হাজার ৮৬ টন, যা দিয়ে প্রায় ১৫ দিন চলবে। গড় বিক্রি ১ হাজার ৭৭৫ টন, যা গত বছরের প্রায় দেড় হাজার টনের তুলনায় বেশি। 

বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, তেলের কোনো সংকট নেই। পর্যাপ্ত তেল আমদানি হয়েছে। আরও জাহাজ আসছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.