× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছুটি শেষে অফিস খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক

০৪ মে ২০২২, ১৪:৫৫ পিএম । আপডেটঃ ০৪ মে ২০২২, ১৪:৫৬ পিএম

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরে ছয়দিনের ছুটি শেষে সরকারি অফিস খুলছে আগামীকাল বৃহস্পতিবার (৫ মে)। গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে  বুধবার (৪ মে)।

গত মঙ্গলবার (৩ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

গত শুক্রবার ও শনিবার (২৯ ও ৩০ মে) ছিল সপ্তাহিক ছুটি। এরপর রবিবার (১ মে) ছিল মে দিবসের ছুটি। এরপর সোমবার, মঙ্গলবার ও বুধবার (২, ৩ ও ৪ মে) ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার একদিন খোলা থাকার পর আবার দুদিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই যারা ৫ মে ছুটি নিয়েছেন তারা টানা ৯ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তাদের আগামী রবিবার (৮ মে) অফিস করতে হবে।

তাই ঢাকার বাইরে ঈদ করতে যাওয়ার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন বলে জানা গেছে। 

করোনা মহামারির কারণে গত দুইবছর ঈদ কেটেছে বিধিনিষেধের মধ্যে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় দুইবছর পর এবারই স্বাভাবিক পরিস্থিতিতে এসেছে ঈদুল ফিতর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.