× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধানমন্ত্রীর সঙ্গে মিৎসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট।

০৩ জুন ২০২৬, ১৩:০০ পিএম

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম শীর্ষ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বুধবার (৩ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের আস্থা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। তিনি জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান।

মিৎসুই প্রতিনিধিদল বাংলাদেশের দ্রুত বিকাশমান অর্থনীতি, বৃহৎ ভোক্তা বাজার এবং আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে দেশের সম্ভাবনার প্রশংসা করে। তারা জ্বালানি, লজিস্টিকস, উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

মিৎসুই অ্যান্ড কোং জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং কোম্পানি হিসেবে বিশ্বব্যাপী জ্বালানি, অবকাঠামো, খনিজ সম্পদ, খাদ্য, প্রযুক্তি ও শিল্প খাতে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বৃহৎ বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.