× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের সভাপতি নাসির উদ্দীন

ডেস্ক রিপোর্ট।

১৪ জুন ২০২৬, ১০:৪৪ এএম

ছবি: সংগৃহীত।

সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।

শনিবার (১৩ জুন) ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সোসাইটি কনফারেন্স রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে নাসির-আনোয়ার-ইমরান পরিষদের সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন ৯৭ ভোট পেয়ে জয়যুক্ত হন।

কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডা. ইমরান চৌধুরী ১০০ ভোট পেয়ে জয়যুক্ত হন, ডা. মোস্তাফা আমিন খান ১৩০ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত, ডা. অভিজিত সরকার ৯৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক এবং ডা. শাওন বিন রহমান ১১১ ভোট পেয়ে দফতর সম্পাদক নির্বাচিত হন।

উল্লেখ্য, প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি ডা. সালেক বিন ইসলাম, কার্যকরি সদস্য ডা. ইকবাল আহমেদ ও ডা. মো. মিসকাতুজ্জামান।

নির্বাচনে মোট ১৯১ জন ভোটারের মধ্যে ১৬৮ জন ভোট দিয়েছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.