× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩১তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়া, সম্পাদক নাজিম

ডেস্ক রিপোর্ট।

১৩ আগস্ট ২০২৬, ০৮:৪৭ এএম

ছবি: সংগৃহীত।

বিসিএস ৩১তম ব্যাচের পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন মোহাম্মদ জিয়াউল হক; সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নাজিম উদ্দিন আল আজাদ। ওই ব্যাচের পুলিশ কর্মকর্তাদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হয়।

বুধবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। এদিন বিকাল ৫টায় নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে।

সংগঠনটি জানায়, আপাতত দুই জনের কমিটি নির্বাচন করা হয়েছে। পরে এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তাদের কল্যাণ এবং পদোন্নতিতে এ কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করছেন সদস্যরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.