× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পেছাচ্ছে পে স্কেলের গেজেট? ভেটিংয়ে যাচ্ছে আইন মন্ত্রণালয়ে

ডেস্ক রিপোর্ট।

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৭ পিএম

ছবি: সংগৃহীত।

মন্ত্রিপরিষদ সভায় সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল অনুমোদনের পর ওই দিনই জানানো হয়, চলতি সপ্তাহে গেজেট প্রকাশ করা হবে। সেই হিসেবে গত সপ্তাহে অর্থাৎ ৩ সেপ্টেম্বের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হওয়ার কথা।

তবে বৃহস্পতিবার জানানো হয়, রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে নবম পে স্কেলের গেজেট।

এদিকে সূত্র বলছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল ২০২৬-এর গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যে, সম্ভাব্যভাবে ১০ সেপ্টেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে।

গত সপ্তাহে প্রজ্ঞাপনের খসড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে।

সেখান থেকে তা অর্থ মন্ত্রণালয়ে আসার পর আইন মন্ত্রণালয়ের ভেটিং নেওয়া হবে। এরপর এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল নিয়ে কাজ করা একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পে স্কেলের গেজেট প্রকাশে কোনো বিলম্ব করতে চান না তারা। প্রক্রিয়াগত কারণে যতটুকু সময় লাগছে, সেটুকুই নেওয়া হচ্ছে।

তাদের আশা, চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ করতে পারবেন তারা।

প্রজ্ঞাপনের পর আরো কিছু ধাপ রয়েছে পে স্কেল নিয়ে। রোববার প্রজ্ঞাপন জারি হলে নবম পে স্কেলের বিস্তারিত বিধান স্পষ্ট হবে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ, বিভিন্ন ভাতা সমন্বয় এবং বাস্তবায়নসংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।

গত সোমবার মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন দেওয়া হয়।

এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো চালুর ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এখন প্রজ্ঞাপন প্রকাশের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।

এর আগে সাবেক মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে প্রজ্ঞাপন জারির আগে নির্ধারিত প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় বেশি লাগছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.