× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এইচএসসির ফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট।

৩১ অক্টোবর ২০২৬, ১৫:২০ পিএম

ছবি: সংগৃহীত।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফলাফলে যে ঘাটতি রয়েছে, তা কাটিয়ে আগামী দিনে আরও ভালো ফল নিশ্চিত করতে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘ফল সন্তোষজনক হয়নি। এ ব্যাপারে শিক্ষা বোর্ডগুলোসহ আমরা আগামী দিনে ভালো করার চেষ্টা করব। এ সমস্যাগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় এবং বোর্ড থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এ ঘাটতি পূরণের জন্য আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাব এবং শিক্ষকদের আহ্বান জানাব, আগামী দিনে যেন রেজাল্ট সুন্দর হয়।’

এ সময় উত্তরপত্র পুনর্মূল্যায়নের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, আগামী ১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। এবারও উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে, যাতে কোনো শিক্ষার্থী অবমূল্যায়নের শিকার না হন।

তিনি বলেন, ‘গত এসএসসি পরীক্ষায় আমরা রি-এক্সামিন করেছিলাম। ৩ হাজার ৭৯ জন জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও রি-এক্সামিন করব। কেউ যেন অবমূল্যায়িত না হয় সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে কাজ করা হবে।’

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এ বছর মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.