× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন্ধ তিন স্টেশন চালু, মেট্রোরেল চলাচল স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট।

০১ নভেম্বর ২০২৬, ১৫:৩১ পিএম

ছবি: সংগৃহীত।

মেট্রোরেলের বন্ধ থাকা তিনটি স্টেশন আবার চালু হয়েছে। এর ফলে এখন মেট্রোরেলের সবগুলো স্টেশন চালু আছে। এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে রোববার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরের পল্লবী, মিরপুর-১১ এবং মিরপুর ১০ নম্বর স্টেশন বন্ধ করে দেওয়া হয়।

মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে বেলা ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় শ্রমিকদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। প্রায় ৪০ মিনিট সংঘর্ষ চলার পর মিরপুর এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.