× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু, মূল্য ১০০ টাকা

ডেস্ক রিপোর্ট।

০৩ নভেম্বর ২০২৬, ১৬:১৫ পিএম

ছবি: সংগৃহীত।

ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নগর ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে অটোরিকশাচালকদের হাতে নিবন্ধন ফরম তুলে দেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

তিনি জানান, ফরম সংগ্রহ বা জমা দেয়ার অর্থ ই-রিকশা চলাচলের অনুমতি নয়। আবেদন যাচাইয়ের পর বুয়েটের কারিগরি ছাড়পত্র নিতে হবে। নির্ধারিত ওয়ার্কশপে তৈরি করতে হবে এসব রিকশা। পাশাপাশি থানা অথবা ওয়ার্ডভিত্তিক চার্জিং পয়েন্ট এবং কোন এলাকায় কতটি ই-রিকশা চলবে, তা পরবর্তী সময়ে নির্ধারণ করবে সিটি করপোরেশন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.