× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে’

ডেক্স রিপোর্ট

০৮ নভেম্বর ২০২৬, ১৭:২৬ পিএম

‘প্রিয়তমা’ সিনেমা প্রযোজনার নাম সুনাম অর্জন করেছিলেন আরশাদ আদনান। এরপর তিনি প্রযোজনা করেছিলেন ‘রাজকুমার’। হিমেল আশরাফের প্রযোজনায় সুপারস্টার শাকিব খানকে নিয়ে দুটি সিনেমাই করোনা পরবর্তী বাংলা চলচ্চিত্রের মন্দ হাওয়া বদলে সুবাতাস এনে দিয়েছিলেন।

নতুন করে তিনি ‘নসীব’ ও ‘মহব্বত’ নামে আরও দুটি সিনেমা তৈরি করতে যাচ্ছেন। সিনেমা দুটি আগামী বছরের দুই ঈদে মুক্তি টার্গেট করে নির্মিত হচ্ছে।

সবকিছু ঠিক থাকলেও এই প্রযোজককে নিয়ে এবার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ থেকে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন আরশাদ আদনান। রবিবার দুপুরে তিনি তার ফেসবুক আইডিতে নিজের বিরুদ্ধে হওয়া মিথ্যাচারের প্রতিবাদ করে কয়েকটি ছবি শেয়ার করেন।

আরশাদ আদনান জানান, তাকে নিয়ে ভুয়া ফেসবুক পেজগুলো থেকে পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি বিএনপির সংস্কৃতি কমিটিতে যোগদান করেছেন! তিনি বলেন, এগুলো মিথ্যে।

এই অভিযোগের প্রতিবাদ জানিয়ে প্রযোজক আদনান বলেন, আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। মূলত বিএফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠনের মিটিং শেষে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের ছবি দিয়ে মিথ্যাচার করা হচ্ছে। এগুলোতে আমি একদমই কান দিই না। তবে মিথ্যা তথ্য ছড়ানোর আগে আমার সঙ্গে কথা বলে নিলে তাদের জন্য ভালো হতো। আমি তাদের সঠিক তথ্যটি জানাতে পারতাম।

তিনি বলেন, আমি সিনেমার মানুষ, এটি নিয়েই থাকতে চাই। দেশের সিনেমার উন্নয়নে যা যা করা দরকার, সামর্থ্য অনুযায়ী তাই করে যাব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.