× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদ্মা সেতুর উদ্বোধন হবে জাঁকজমক

নিজস্ব প্রতিবেদক

৩০ মে ২০২২, ১৩:১২ পিএম

ফাইল ছবি

পদ্মা সেতুর উদ্বোধন জাঁকজমকপূর্ণ হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল 

সোমবার (৩০ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে মন্ত্রিসভার বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধন ইনশাআল্লাহ সুপার গর্জিয়াস হবে। ৬৪ জেলায় একসঙ্গে রেপ্লিকেশন হবে। এখানে অরিজিনাল উদ্বোধন হবে। দেশের অন্য সব জায়গায় হবে রেপ্লিকেশন।’
আগামী ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। এরইমধ্যে পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটির নামকরণ ‘পদ্মা সেতু’ করে গেজেট জারি করেছে সরকার। গতকাল রোববার (২৯ মে) এ সংক্রান্ত গেজেট জারি হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.