× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাহরাস্তিতে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মতলব প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২২, ১৭:০৩ পিএম

শাহরাস্তিতে অনুমতিবিহীন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।  বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন।

জানা যায়, শাহরাস্তি উপজেলার কচুয়া-হাজীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার গুলপুরায় গাউছুল আজম-২ ইটভাটায় অবৈধভাবে ইট তৈরি করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন জানান, লাইসেন্স ব্যতীত ইট প্রস্তুত ও ব্যবসা পরিচালনার অপরাধে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩)’-এর বিভিন্ন ধারায় ইটভাটার মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.