× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড পেল বিকাশ

ডেস্ক রিপোর্ট

০৭ অক্টোবর ২০২৪, ১৯:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের দ্বিতীয় সংস্করণের ২টি ক্যাটেগরিতে ৩টি পুরস্কার জিতে নিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ডিজিটাল যুগে রিটেইল খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠান ও উদ্যোগগুলোকে স্বীকৃতি দিতেই বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই সম্মাননা দেওয়ার আয়োজন করেছে।

এই অ্যাওয়ার্ডের ‘বেস্ট ইনোভেশন ইন রিটেইল পেমেন্ট সল্যুশন’ ক্যাটাগরিতে ‘বিকাশ পেমেন্ট থ্রু ভিসা’ সেবা এবং ‘বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি ফর রিটেইল’ ক্যাটাগরিতে ‘বিকাশ মেক পেমেন্ট’ সেবা সেরা নির্বাচিত হয়েছে। এ ছাড়া, ‘বেস্ট ইনোভেশন ইন রিটেইল পেমেন্ট সল্যুশন’ ক্যাটাগরিতে ‘বিকাশ পে লেটার’ সেবা ‘অনারেবল মেনশন’ পেয়েছে। বিকাশের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মাননাগুলো গ্রহণ করেন। উল্লেখ্য, বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের এই আয়োজনে ৩৩টি বিজয়ী ও ১৭টি অনারেবল মেনশন পাওয়া উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.