× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'এমআরএ' এর ভাইস চেয়ারম্যান পদে যোগ দিলেন ঢাবি অধ্যাপক হেলাল উদ্দিন

১৫ অক্টোবর ২০২৪, ১৭:০৩ পিএম

দেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান পদে গত ৯ অক্টোবর, ২০২৪ তারিখ অপরাহ্ণে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও গবেষক মোহাম্মদ হেলাল উদ্দিন।

এর আগে ৯ অক্টোবর, ২০২৪, বুধবার সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি একইদিনে বিকেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যোগদান করেন। এরপর দুর্গা পূজার ছুটি শুরু হয়ে যায়। 

পূজার ছুটির পর গতকাল সোমবার প্রথম দিনের মত অফিস করলেন। এ সময় অথরিটির কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং অথরিটির কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.