× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুঃস্থ-অভাবীদের খাদ্য দিল মার্কেন্টাইল ব্যাংক

০৯ নভেম্বর ২০২৪, ২১:৩৩ পিএম

দুঃস্থ-অভাবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে ৯ শতাধিক স্বল্প আয়ের মানুষের মাঝে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। পটুয়াখালীর বাউফলের কালাইয়ায় সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হসপিটাল প্রাঙ্গণে শুক্রবার (৮ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: কামরুল ইসলাম চৌধুরী। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.