× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টানা পাঁচদিন পর পঞ্চগড়ে কাটল শৈত্যপ্রবাহ

আবহাওয়া ডেস্ক।

২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ এএম

ছবিঃ সংগৃহীত।

পৌঁষের মাঝামাঝি সময়ে এসে পঞ্চগড়ে তৃতীয় দফায় টানা পাঁচদিন ধরে চলছিল শৈত্যপ্রবাহ। অবশেষে শীতের প্রকোপ কমে তাপমাত্রা কিছুটা বাড়ায় জনমনে স্বস্তি ফিরেছে।

আজ (২৯ ডিসেম্বর) সকালে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষনাগার অফিস জানায়, রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ডিগ্রি সেলসিয়াস। এর আগে এর ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১৩ দশমিক ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল দশমিক ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর তৃতীয় দফায় দিন ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ৬দিন দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়েছিল।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা মেঘে জড়ানো জেলার পরিবেশ-প্রকৃতি। সূর্য উঠলেও আকাশে খণ্ড খণ্ড মেঘে ঢাকা পড়ছে সূর্য। উত্তরের প্রবাহিত হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে শীতের পরশ। সকালেই গত দিনের মতো জনজীবনে দেখা গেছে কর্মজীবনের ব্যস্ততা।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন, আজকে তাপমাত্রা বেড়ে ১৩ ডিগ্রির মধ্যে অবস্থান করছে। গতকালের চেয়ে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রিরও বেশি। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর তৃতীয় দফায় ৫দিন ও ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ৬ দিন দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়েছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.