× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি

ডেস্ক রিপোর্ট

০৮ জানুয়ারি ২০২৫, ১৫:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি' চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগ আগামীকাল (৯ ডিসেম্বর) পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন

আজ ( জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতি আপিল বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে একাধিক আইনজীবী শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন। তারা এই মামলার জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই। ট্রাস্টের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

আইনজীবীরা দাবি করেন, রাজনীতি থেকে দুরে রাখতেই এই সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে।

আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি বৃহস্পতিবার ( জানুয়ারি) পযন্ত মুলতবি করেছেন। ওইদিন রাষ্ট্রপক্ষ দুদককে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে

প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একইসঙ্গে তারেক রহমানসহ সব আসামিদের ১০ বছরের সাজা দেওয়া হয়৷ পরে হাইকোর্ট খালেদা জিয়াকে ১০ বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা৷ গেলো আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.