× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপি'র

ডেস্ক রিপোর্ট

০৯ জানুয়ারি ২০২৫, ১৩:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সংগঠনটির ২২৭৬ জন নেতাকর্মীকে হত্যা ও গুমের অভিযোগ দায়ের করেছে।

আজ (৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন, মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন এ অভিযোগ দাখিল করেন।

পরে তিনি বলেন, ইলিয়াস আলিসহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের ২২৭৬ জনকে ক্রসফায়ারের অভিযোগসহ গুম, হত্যার অভিযোগ দায়ের করা হলো বিএনপির পক্ষ থেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.