× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিডল্যান্ড ব্যাংকের কটিয়াদী শাখার উদ্বোধন

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

অত্যাধুনিক ব্যাংকিং সেবা প্রদান করার লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে “মিডল্যান্ড ব্যাংক পিএলসি” এর কটিয়াদী শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। এই সময় ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোঃ রাশেদ আক্তার, কটিয়াদী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল মালক, গ্রাহক ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান, এলাকা প্রধান, ক্লাস্টার প্রধানগণ উপস্থিত ছিলেন।

এমডি ও সিইও তার বক্তব্যে উপস্থিত শ্রোতাদের ধন্যবাদ জানান এবং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সাথে সম্পর্ক তৈরি করার অনুরোধ জানান। তিনি গ্রাহকদের সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের জন্য শাখা কর্মকর্তাদের নির্দেশনাও দেন। তিনি গ্রাহকদের যে কোনো জায়গা থেকে এবং যেকোনো সময় আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করতে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহার করার জন্য আবেদন করেন।

অনুষ্ঠানের শুরুতে ব্যাংক ও দেশের কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোঃ রাশাদুল আনোয়ার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.