× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাউথইস্ট ব্যাংক পিএলসি, ও সেবা হোল্ডিংস লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১১ মার্চ ২০২৫, ১৪:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাউথইস্ট ব্যাংক পিএলসি, ও সেবা হোল্ডিংস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়, সেবা হোল্ডিংস লিমিটেডের গ্রাহকরা তুলনামূলক কম সুদ হারে এবং অন্যান্য বিশেষ সুবিধা সহ সাউথইস্ট হোম লোন উপভোগ করবেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুম উদ্দিন খান এবং সেবা হোল্ডিংস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মিনহাজুল ইসলাম সিয়াম তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দিন মোঃ ছাদেক হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবিদুর রহমান চৌধুরী, সেবা হোল্ডিংস লিমিটেডের জেনারেল ম্যানেজার মার্কেটিং ও সেলস্ জনাব মোঃ পারভেজ আনোয়ার এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.