× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন বাবর

ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২৫, ১২:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে গুলশানে তার বাসা থেকে অস্ত্র উদ্ধার সংক্রান্ত মামলায় ১৭ বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম বিচারপতি নাসরিন আক্তারের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

বাবরের পক্ষে আদালতে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ২০০৭ সালের ২৮ মে বাবরের গুলশানের বাসার শোয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র গুলি উদ্ধারের অভিযোগে জুন গুলশান থানায় মামলা দায়ের করা হয়।

বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে বাবর ২০০৭ সালেই হাইকোর্টে আপিল করেন।

২০০৭ সালের ২৮ মে লুৎফুজ্জামান বাবরকে আটক করা হয় এবং তিনি প্রায় ১৭ বছর কারাবন্দি ছিলেন। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়, তবে সেসব মামলায় খালাস জামিন পাওয়ার পর চলতি বছরের ১৬ জানুয়ারি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। এই মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত ছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.