× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রুফিট অ্যান্ড হিল-এ বিশেষ সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং সিনিয়র গ্রাহকরা

২০ মার্চ ২০২৫, ১৭:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রিমিয়াম ব্যাংকিং সিনিয়র গ্রাহকদের এক্সক্লুসিভ সুবিধা দিতে বিশ্বের সবচেয়ে পুরোনো এবং ঐতিহ্যবাহী বারবারশপ ট্রু ফিট অ্যান্ড হিল-এর সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টের সিনিয়র গ্রাহকরা ট্রুফিট অ্যান্ড হিলে বিশেষ ওয়েলকাম ভাউচার এবং প্রতিষ্ঠানটির অন্যান্য উন্নত সেবা উপভোগ করবেন।

এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাকুইজিশন সৈয়দ মাহিন জুবায়েদ, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন আরমীন আহমেদ এবং ট্রুফিট অ্যান্ড হিল বাংলাদেশের সিইও মাহিরা হোসেন খান আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এমন উদ্যোগ প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের ব্যতিক্রমী এবং এক্সক্লুসিভ সুযোগ-সুবিধা প্রদানের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.