× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি)-এর নবনির্বাচিত চেয়ারম্যান মাশরুর আরেফিনকে বিএসিবিএল নেতৃবৃন্দের শুভেচ্ছা

২৪ জুন ২০২৫, ১৫:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ ব্যাংকার্স ক্লাব লিমিটেড (বিসিবিএল)-এর একটি প্রতিনিধিদল জনাব মাশরুর আরেফিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি) এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফকির পিন্টু, সাংগঠনিক সম্পাদক খন্দকার শাফায়েত হোসেন, কার্যনির্বাহী সদস্য সুবীর কুমার কুন্ডু, পাবলিকেশন এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন সম্পাদক মোহাম্মদ খায়রুল হাসান, বহিঃ সম্পর্ক ও পরিকল্পনা সম্পাদক সাইফুল এ. চৌধুরী এবং বিনোদন ও

ক্রীয়া সম্পাদক মো: আনোয়ারুল ইসলাম মাসুদ।

বিসিবিএল নেতৃবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মাশরুর আরেফিনকে অভিনন্দন জানান এবং তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, তার গতিশীল নেতৃত্ব ও ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতা দেশের ব্যাংকিং শিল্পকে আরও সমৃদ্ধ করবে।

এছাড়াও বৈঠকে ক্লাবের চলমান প্রকল্প 'বিসিবিএল ভবন' এবং সাম্প্রতিক সময়ের ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.