× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ইনসাফ বারাকাহ হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প

০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৮ পিএম

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় আইএসইউ'র শিক্ষক, শিক্ষাৰ্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

এসময় উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক ও ডিরেক্টর এডমিশন গিয়াস উদ্দিন।

ইনসাফ বারাকাহ হাসপাতালের এজিএম মুহা. হাফিজুর রহমানসহ আরো উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলাল,  মেডিকেল ক্যাম্পের কো-অর্ডিনেটর মোঃ মোবারক করিম,মো. হিরো মিয়া, মোঃ ইমরান হোসেন, বর্ষা অধিকারী, রুবিনা ইয়াসমিন, মুক্তা আক্তার, মোঃ শফিক সহ ডাক্তার নার্স প্রমুখ।

দিনব্যাপী এ আয়োজনে আইএসইউ পরিবারের সদস্যদের কিডনি সম্পর্কিত পরীক্ষা, রক্তের নমুনা সংগ্রহ এবং ব্লাড প্রেশার চেক-আপ সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চিকিৎসক দেওয়া হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.