× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৪ পিএম

রাজশাহীতে ট্রাফিক মামলার জরিমানা আদায় আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এর উপস্থিতিতে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর শেষে বিনিময় করেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

এখন থেকে নগদ অর্থের পাশাপাশি কমিউনিটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিকাশের মাধ্যমে জরিমানা প্রদান করা যাবে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব কার্ড জনাব জাহির আহমেদ; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম জনাব মোঃ মামুন উর রহমান; রাজশাহী মালোপাড়া উপশাখার ইনচার্জ জনাব আব্দুল আজিজসহ উর্ব্ধতন কর্মকর্তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.