× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের

গ্রাহকদের সাথে প্রশাসক টিমের মতবিনিময় অনুষ্ঠিত

১০ নভেম্বর ২০২৫, ১৮:১০ পিএম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার রবিবার (৯ নভেম্বর) ব্যাংকের কর্পোরেট শাখার গ্রাহকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় অ্যাসোসিয়েট এ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, অ্যাসোসিয়েট এ্যাডমিনিস্ট্রেটর ও যুগ্ম পরিচালক মো. ওমর ফারুক, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের বিভিন্ন প্রশ্ন ও চাহিদার কথা আন্তরিকতার সাথে শুনেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে, এই ব্যাংকে তাদের আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ও সরকারের সরাসরি হস্তেক্ষেপের ফলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে লেনদেন ও অন্যান্য কার্যক্রম খুব শীঘ্রই স্বাভাবিক হবে। এ সময় তিনি গ্রাহকদের আস্থার সাথে এই ব্যাংকে সকল ধরণের লেনদেন অব্যাহত রাখার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.