× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পবিত্র শবে-বরাত উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে কাজী আবু জাফরের শুভেচ্ছা

আব্দুল্লাহ আল মামুন।

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২১ পিএম । আপডেটঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২২ পিএম

ছবি: সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

​মহিমান্বিত ও বরকতময় রজনী পবিত্র শবে-বরাত উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন দৈনিক সংবাদ সারাবেলা-র : সম্পাদক ও প্রকাশক কাজী আবু জাফর।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন:

​পবিত্র শবে-বরাত আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও মহান আল্লাহর অশেষ রহমত। এই মহিমান্বিত রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের জন্য ক্ষমা ও কল্যাণের দ্বার উন্মুক্ত করে দেন। আমি প্রার্থনা করি, আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ ও রাষ্ট্রে এই পবিত্রতা ও শিক্ষার প্রতিফলন ঘটুক।

​তিনি আরও বলেন "বর্তমান বিশ্বে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। আসুন, আমরা এই বরকতময় রাতে হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের কল্যাণে এবং মানবতার সেবায় ব্রতী হওয়ার শপথ নিই। সকলের জীবন আনন্দময় ও মঙ্গলময় হোক।"

​পরিশেষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.