× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এক হাজার রোহিঙ্গা আটক

ডেস্ক রিপোর্ট।

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০০ পিএম

ছবি: সংগৃহীত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে অবস্থান করা অন্তত এক হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে আজ সকাল পর্যন্ত উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, আটককৃত রোহিঙ্গারা প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই দীর্ঘ দিন ধরে ক্যাম্পের বাইরে অবস্থান করে আসছিল।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নির্বাচনকে উৎসবমুখর ও সহিংসতামুক্ত রাখার লক্ষ্যেই এই তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবাধ বিচরণ ও অবস্থান জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে-এমন আশঙ্কা থেকেই তাদের পুনরায় নির্ধারিত ক্যাম্পে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রামের দোহাজারী এলাকার বিভিন্ন কলোনিতে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছিল। উখিয়ায় আজ সকাল পর্যন্ত চলা এই অভিযানে আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য শরণার্থী শিবিরের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.