× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সর্বোচ্চ মান বজায় রেখে হজযাত্রীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা

ডেস্ক রিপোর্ট।

২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ এএম

ছবি: সংগৃহীত।

বিশ্বের সর্বোচ্চ প্রকৌশল ও কারিগরি মান বজায় রেখে পবিত্র কাবা শরীফ এবং হিজরে ইসমাইলের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হয়েছে। মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। অত্যন্ত সুক্ষ্ম ও সুপরিকল্পিতভাবে এই কাজ পরিচালনা করা হয়েছে যেন ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের স্বাভাবিক ইবাদত-বন্দেগিতে কোনো বিঘ্ন না ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের রক্ষণাবেক্ষণ কাজে প্রায় ৪ হাজার ৭০০ শ্রম-ঘণ্টা ব্যয় হয়েছে। পুরো প্রক্রিয়াটি ৩১টি প্রধান প্যাকেজ এবং ৩০৫টি আলাদা ধাপে সম্পন্ন করা হয়। এর মধ্যে ছিল কাবার অভ্যন্তরীণ অংশ, ছাদ এবং চারপাশের রক্ষণাবেক্ষণ। সেই সঙ্গে কাবার প্রতিটি অংশের পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন ও কারিগরি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।

কাজের বিবরণ তুলে ধরে জানানো হয়, কাবা শরীফের চারপাশে ৩০ মিটারের বেশি এক্সপানশন জয়েন্ট বা সিলিকন পরিবর্তন করা হয়েছে। এছাড়া কাবার মেঝের মার্বেল পাথরের ৫০ মিটারের বেশি অংশের জয়েন্টগুলোতে নতুন করে গ্রাউটিং বা প্রলেপ দেওয়া হয়েছে। পাশাপাশি কাবার চারপাশের মার্বেল পাথরগুলো সব দিক থেকে ঘষামাজা করে নতুন রূপ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাস্তবায়নে অত্যন্ত উন্নত প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের উপকরণ ব্যবহার করা হয়েছে। পুরো কাজটি পরিচালনা করেছেন সৌদি আরবের দক্ষ ও যোগ্য কর্মীরা। আধুনিক এই রক্ষণাবেক্ষণ পদ্ধতির ফলে কাবা শরীফের অবকাঠামোর স্থায়িত্ব বৃদ্ধির পাশাপাশি এর সামগ্রিক সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে গেছে।

আগ্রহী মুসল্লিরা রক্ষণাবেক্ষণ পরবর্তী এই নতুন অবয়বে কোনো ঝামেলা ছাড়াই এখন তাওয়াফ ও ইবাদত সম্পন্ন করতে পারছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.