× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ নির্ধারণ

ডেস্ক রিপোর্ট।

০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১০ পিএম

ছবি: সংগৃহীত।

প্রতি বছরই প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে পবিত্র রমজান মাস। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ৮ ফেব্রুয়ারি, সোমবার। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর।

বর্তমান জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। বাংলাদেশসহ যেসব দেশে ওই সন্ধ্যায় চাঁদ দেখা যাবে, সেসব দেশে সেদিন রাত থেকেই প্রথম তারাবির নামাজ শুরু হবে। পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে প্রথম রোজা পালনের সম্ভাবনা রয়েছে।

ইসলামি চান্দ্রবর্ষ সৌর বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন ছোট। ফলে সৌর ক্যালেন্ডারের হিসাবে প্রতিবছরই রমজান প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে।

রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। তাই মাসটির শেষও নির্ভর করবে চাঁদ দেখার ওপর। রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখা গেলে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। বর্তমান জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর হতে পারে। তবে এই তারিখও চাঁদ দেখার সিদ্ধান্তের কারণে এক দিন এদিক-সেদিক হতে পারে।

রমজান মাস কেন গুরুত্বপূর্ণ
ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান। মুসলমানদের কাছে এটি বছরের অন্যতম পবিত্র মাস। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়।

রমজান মাসে মুসলমানরা প্রতিদিন ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন। এ সময় পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা, আত্মসংযম এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

রমজান শুরুর সম্ভাব্য তারিখের কয়েক মাস আগে থেকেই মুসলিমপ্রধান দেশগুলো প্রস্তুতি নিতে শুরু করে। মসজিদ, বাজার ও জনসেবামূলক বিভিন্ন ব্যবস্থার পাশাপাশি রমজানের চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়াও প্রস্তুত করা হয়।

তবে জ্যোতির্বিজ্ঞানের হিসাব রমজানের সম্ভাব্য তারিখ সম্পর্কে ধারণা দিলেও আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার সিদ্ধান্তের ভিত্তিতেই দিয়ে থাকে। তাই ৮ ফেব্রুয়ারি ২০২৭ সম্ভাব্য প্রথম রোজার তারিখ হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য চাঁদ দেখার অপেক্ষা করতে হবে।

সূত্র : গালফ নিউজ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.