× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারীরা কি জিন্স বা টাইট প্যান্ট পরতে পারবে? যা বললেন আহমাদুল্লাহ

ডেক্স রিপোর্ট

০৫ নভেম্বর ২০২৬, ১৬:০৮ পিএম

ছবি: সংগৃহীত।

বর্তমান প্রজন্মের কাছে জিন্স ছাড়া ফ্যাশন অসম্পূর্ণ। শপিং মল থেকে শুরু করে দোকান, ফুটপাথ সব জায়গায়ই তাই মেলে বিভিন্ন স্টাইলের জিন্স। মুসলিম মেয়েদেরও জিন্স বা টাইট প্যান্ট পরতে দেখা যায়। এ ব্যাপারে ইসলাম কি বলে?

এক ব্যক্তি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহর কাছে প্রশ্ন করেন, নারীরা জিন্স বা টাইট প্যান্ট পরতে পারবে কিনা?

জবাবে তিনি বলেন, ইসলামে নারীদের জন্য এমন পোশাক পরা আবশ্যক যা, তাদের শরীরের আকৃতি ও গোপন অঙ্গ ঢেকে রাখে। জিন্স বা টাইট প্যান্ট পরলে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ও অবয়ব স্পষ্টভাবে ফুটে ওঠে, যা ইসলামি দৃষ্টিতে অনুচিত ও পরিহারযোগ্য।

তিনি আরও বলেন, জিন্স প্যান্ট সাধারণত পুরুষদের সাধারণ পোশাক হিসেবে পরিগণিত হয়। ফলে নারীদের জন্য এ ধরনের পোশাক পরিধান করলে বিপরীত লিঙ্গের বা অন্য সংস্কৃতির পোশাকের সাদৃশ্য তৈরি হওয়ার ঝুঁকি থাকে।

শায়খ আহমাদুল্লাহ বলেন, অনেক সময় নারীরা বোরকার নিচে জিন্স বা টাইট প্যান্ট পরে থাকেন। এ বিষয়ে তিনি ও অন্যান্য আলেমরা মনে করেন, বাইরে বা মানুষের সামনে চলাফেরার সময় পোশাকের মূল উদ্দেশ্য যেনাহত না হয় এবং শরীরের আকৃতি প্রকাশ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

হাদিসে পুরুষদের জন্য নারীদের এবং নারীদের জন্য পুরুষদের বেশ-ভূষা অবলম্বন করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। এই নিষেধাজ্ঞা অমান্য করা কবিরা গুনাহ।

সুতরাং যে কোনো অবস্থায় নর-নারীর জন্য বিপরীত লিঙ্গের পোশাকআশাক, জুতা ইত্যাদি পরিধান করা হারাম। এমনকি স্বামী-স্ত্রী একে অপরের সামনেও তা করতে পারবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.