× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করোনায় আক্রান্ত

রাজশাহী প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২২, ০৬:২০ এএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার বিকেলে (১৫ জানুয়ারি) রাসিকের একটি  সূত্র এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সাথে  দেখা করার জন্য তিনি ঢাকায় করোনার নমুনা দিলে করোনা পজেটিভ বিষয়টি ধরা পড়ে।

তবে রাসিক মেয়রের শারীরিক অবস্থা স্থি’তিশীল এবং তিনি সুস্থ্য আছেন। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন। গত ৯ জানুয়ারি তিনি রাজশাহী থেকে ঢাকায় যান। জানা গেছে, প্রধামন্ত্রীর সঙ্গে গণভবনের দেখা করার জন্য রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন গত শুক্রবার (১৪ জানুয়ারি) ঢাকার একটি ল্যাবে নমুনা দিয়েছিলেন।

 শনিবার তার নমুনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। তবে তিনি সুস্থ্য আছেন এবং তার করোনা সংক্রান্ত কোনো শারীরিক লক্ষন নেই। তিনি ভালো আছেন। মেয়র লিটন  ঢাকাতেই অবস্থান করছেন। সেখানে দ্বিতীয় দফায় করোনার নমুনা পরীক্ষা করার পর তিনি রাজশাহীতে ফিরবেন এমনটাও জানানো হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.