× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবারও আ.লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক কাদের

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর ২০২২, ০৬:২৭ এএম । আপডেটঃ ২৪ ডিসেম্বর ২০২২, ০৭:০৪ এএম

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে আবারও দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। এ নিয়ে সর্বাধিক ১০ বার দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী এই দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। 

অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। এ নিয়ে টানা তিনবার সাধারণ সম্পাদক হলেন তিনি।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এই অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। শেখ হাসিনা সম্মেলনস্থলে প্রবেশের পর জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সময় দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সময় প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় পরিবেশন করা হয় জাতীয় সংগীত।

পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখেন। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দুপুরের খাবার ও নামাজের বিরতি দেওয়া হয়।

কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রায় ৭ হাজার কাউন্সিলর অংশ নেন। তাদের মতামতের ভিত্তিতে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 


আরও পড়ুন

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু, কমিটি ঘোষণার অপেক্ষা

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.