× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সমাবেশে ভার্চুয়ালি তারেক

বিএনপির নামে অপকর্ম করলে পুলিশে দিন

ডেস্ক রিপোর্ট

০৭ আগস্ট ২০২৪, ১৬:৪৩ পিএম । আপডেটঃ ০৭ আগস্ট ২০২৪, ১৭:০২ পিএম

ছবিঃ ইন্টারনেট

বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছে। এতে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে অনলাইনে যুক্ত হন তিনি।

তিনি বলেন, কেউ বিএনপির নামে অপকর্ম করলে তাকে ধরে পুলিশে দিন। প্রতিহিংসায় জড়াবেন না। সংখ্যালঘুদের পাশে দাড়ান।

বুধবার (৭ আগস্ট) দুপুর ২টা  ৪০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির সমাবেশ শুরু হয়।

পূর্ব ঘোষিত সমাবেশ উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এতে সেখানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া চেয়ারপারস বেগম খালেদা জিয়াও সমাবেশে দিকনের্দশনামূলক বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.