× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাপা চেয়ারম্যানের সঙ্গে জাতিসংঘের স্থানীয় প্রতিনিধির সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত

আজ (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস গাইউন লুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

আজ (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গুলশানে জাতিসংঘের স্থানীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।

এ সময় সৌজন্য সাক্ষাতে অংশ নেওয়ার জন্য জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি।

আন্তরিকতাপূর্ণ সৌজন্য সাক্ষাতের জন্য জাতিসংঘের প্রতিনিধির প্রতি ধন্যবাদ জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

এ সময় জিএম কাদেরের সঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.