× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব দক্ষিণে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট

০২ জানুয়ারি ২০২৫, ১১:১৫ এএম

ছবিঃ সংগৃহীত।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও কেক কাটা হয়েছে।

গতকাল (০১ জানিুয়ারি) বিকাল ৩ টার সময় উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে সরকারি কলেজ গেইট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইটে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদল নেতা ফয়সাল খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু। 

আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আমির খান, কায়েস প্রধান, ভোলানাথ সাহা, ফরহাদ সরকার আরিফ, রাসেল প্রধান, সোহেল সরকার, আরমান, শরিফুল ইসলাম, মতলব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জোবায়ের হোসেন, যুগ্ম আহ্বায়ক সুমন, ছাত্রদল নেত্রী রিমা, পৌর ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত শুভ, দিপু আহমেদ মিয়াজী, গোফরান, আসিফ, নূরে আলম, তামজিদ, সাকিল, হৃদয়, শাখাওয়াত বাবু, ইফতি, জাবেদ উপজেলা ছাত্রদল নেতা রবিউল, তুহিন, সাদেক, জাহিদ, রাকিব, মোবারক জাহিদ, তামজিদ, মাহিম, তনয়, সাব্বির, আরমান সহ ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার জাতীয়তাবাদী ছাত্রদলের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদল নেতা ফয়সাল খন্দকারের এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.