× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাইনাস টু ফর্মুলার আশা জীবনেও পূরণ হবে না- আমীর খসরু

ডেস্ক রিপোর্ট

১০ জানুয়ারি ২০২৫, ১৬:৫৫ পিএম । আপডেটঃ ১০ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা মাইনাস টু ফর্মুলার আশা করছেন, ওই আশা জীবনেও পূরণ হবে না। বিএনপি আজ অনেক শক্তিশালী দল।

আজ (১০ জানুয়ারি) দীর্ঘ ১৬ বছর পর দেশে ফেরা বিএনপির অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে নিয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, আন্দোলন একদিনে হয়নি। আজ যারা দেশে ফিরেছেন তারাও আন্দোলনের অংশ। বিদেশে বসেও ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছেন তারা।

গণতন্ত্র ফেরাতে দেশে নির্বাচনের বিকল্প নেই বলে সাফ জানিয়ে আমীর খসরু মাহমুদ বলেন, দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে একটি প্রথম সংস্কার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.