× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি ২০২৫, ১৪:০০ পিএম । আপডেটঃ ২৭ জানুয়ারি ২০২৫, ১৪:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বিএনপি মহাসচিবের সঙ্গে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত আছেন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষেও চরমোনাই পীর ছাড়া একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত আছেন।

এদিকে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে এ ব্যাপারে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। অপরদিকে বিএনপি'র একটি সূত্র থেকে জানা গেছে, আগামি নির্বাচনকে সামনে রেখেই এই সৌজন্য সাক্ষাৎ। এতদিন বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে আলোচনা করলেও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে তাদের কার্যক্রম শুরু করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.