× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতির কাছে ছাত্র শিবিরকে ক্ষমা চাইতে হবে- মুক্তিযোদ্ধা দল

ডেস্ক রিপোর্ট

৩০ জানুয়ারি ২০২৫, ২১:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধকে অবমাননার তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। ছাত্র শিবিরের দলীয় প্রকাশনায় জনৈক আহমেদ আফগানী “অনেক মুসলিম না বুঝেই মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যার্থতা ও অদূরদর্শিতা ছিল এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রমাণ করে মহান স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি এখনও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে মনে-প্রাণে মেনে নিতে পারে নাই।

আজ (৩০ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক বিজ্ঞপ্তিতে এসব বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের শতকরা পঁচানব্বইভাগই ছিল মুসলিম। আমরা তৎকালীন পাকিস্তানি শাষকগোষ্ঠি বাঙালি জনগোষ্ঠীর প্রতি চরম বৈষম্য শোষণ, বঞ্চনা মা-বোনের ইজ্জত সম্মান রক্ষা ও নিরস্ত্র মানুষকে নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে সবকিছু বুঝে শুনেই আমরা দেশ মাতৃকার মুক্তির লক্ষ্যে সর্ব্বোচ আত্মত্যাগের ব্রত নিয়েই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। ইসলামের দৃষ্টিকোন থেকেও বিষয়টা নায্য ও যৌক্তিক ছিল বিধায় দেশের শতকরা নিরানব্বই ভাগ মানুষই সেটাকে সমর্থন ও প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন।

জামায়াত-শিবিরকে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে রাজনীতি করার এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা।

বিবৃতিদানকারী মুক্তিযোদ্ধারা হলেনমেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন (অব.) নুরুল হুদা, আব্দুল সালাম, অ্যাডভোকেট ফজলুর রহমান, লে. কর্নেল (অব.) জয়নাল আবেদীন, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, মিজানুর রহমান খান, এম এ শহীদ বাবলু, মোকসেদ আলী মঙ্গোলিয়া, মুজিবুর রহমান ছানা, জহিরুল আলম তরফদার, প্রকৌশলী আব্দুল হালিম, প্রকৌশলী নজরুল ইসলাম, মোস্তফা শাহাবুদ্দীন রেজা, ওবায়দুল হক ভূঁইয়া, মোবারক হোসেন, কামাল উদ্দিন, আব্দুল হাকিম খান, শরীফ হোসেন, আনোয়ারুল আলম, মিয়া মোহাম্মদ আনোয়ার, আব্দুল বাসেদ, প্রিন্সিপাল আব্দুল নোমায়েন, প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম, মুজিবুর রহমান, জাহাঙ্গীর কবির, আব্দুল কাদের, গাউস মিয়া, কমান্ডার আফজাল হোসেন, নূর ইসলাম, নুরুল বাশার, এইচ আর সিদ্দিকী সাজু, মহিউদ্দিন আহমেদ শাহজাহান, কমান্ডার ইউসুফ মৃধা, রফিকুল ইসলাম, এমএ বারী, এসএম কামাল, মজিবুর রহমান বাদল, জয়নাল আবেদীন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.